প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

নানান কর্মসূচিতে সিংড়ায় পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Nov 8, 2026 প্রিন্ট: 09 Nov 2026, 01:30 PM
নানান কর্মসূচিতে সিংড়ায় পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস
সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার।

নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম ও সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, সিংড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।ৎঅন্যদিকে, দিবসটি উপলক্ষে সিংড়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে এসে কর্মসূচিতে যোগ দেন। পরে সিংড়া সরকারি গোল-ই-আফরোজ কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দেশ ও জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এদিকে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ